ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতের ড্রেনে মিলল লাশ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১২ ডিসেম্বর ২০২৩
ধানক্ষেতের ড্রেনে মিলল লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে একটি ধানক্ষেতের ড্রেনের ভেতর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী। 

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রীরামপুর এলাকায় একটি ধানক্ষেতের ড্রেনের ভেতরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে কেউই ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

Advertisement

স্থানীয় চৌকিদার মোহাম্মদ তৈয়ব আলী জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৫ দিন ধরে এই এলাকার রাস্তায় ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, গতকাল বিকেল থেকে সকাল পর্যন্ত যেকোনো সময় তিনি মারা গেছেন।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝালকাঠি লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!