মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সরোয়ার। তিনি অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন। কিছুদিন ধরেই সরোয়ারের স্ত্রী লাইলী অসুস্থতা বোধ করছেন। স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসাও করিছেন সরোয়ার। কিন্তু সুস্থ হননি তিনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান সারোয়ার। সেখানেই মারা যান লাইলী। এ সময় চিৎকার করে কান্না করতে করতে ১০-১৫ মিনিটের মধ্যে মারা যান সারোয়ারও।
.png)
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা যান তার স্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) নুরুল ইসলাম। তিনি বলেন, স্বামী-স্ত্রী এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।