বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
রেলওয়ের মহাপরিচালক বলেন, নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।
.png)
মো. কামরুল আহসান বলেন, রেলের এ দুর্ঘটনায় তিনশ স্লিপার ও তিনশ ফুট রেলের পাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঐ অঞ্চলের ট্রেনগুলো বিকল্প রুটে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।