বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিন ভাইকে বহনকারী হেলিকপ্টারটি ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের মাঠে অবতরণ করে। এ সময় তাদের অবতরণ দেখতে মাঠটিতে শত শত মানুষ ভিড় জমান। পরে প্রবাসী তিনভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী। প্রবাসী সাব্বির গড়িয়ালা গ্রামের রোস্তম আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, জীবনে কখনো এতো কাছ থেকে হেলিকপ্টার দেখেননি তারা। এলাকার উৎসবের আমেজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর তিন ভাই হেলিকপ্টারে এলাকায় আসায় তারা এক নজর দেখতে এসেছেন। অন্যরকম অনুভূতি পেয়েছেন তারা।
.png)
প্রবাসী সাব্বির হোসেন বলেন, আমরা তিন ভাই সৌদি প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি অনেক প্রবাসী হেলিকপ্টারে এলাকায় যায়। এ জন্য আমরাও সিদ্ধান্ত নেই এবার হেলিকপ্টারে বাড়িতে ফিরবো।
আরেক প্রবাসী সালমান বলেন, আমি ২৪ বছর ধরে সৌদিতে আছি। মাঝে মাঝে বাড়িতে আসি। তবে এবার ভিন্নভাবে আসা হয়েছে। হেলিকপ্টারে বাড়িতে আসায় এলাকায় উৎসব শুরু হয়েছে।