ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ১১:১১, ১৪ ডিসেম্বর ২০২৩
নাটোরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
নাটোরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে

নাটোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। এতে জেলার আশপাশের প্রায় আট হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেবেন।

বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শহরের তেবাড়িয়া মারকাজ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশের প্রায় ২৫ জন মেহমানরা অংশ নিয়েছেন।

জানা গেছে, তিন দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় সিংড়া, গুরুদাসপুর, লালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, নলডাঙ্গা, সদর ইউনিয়ন, নাটোর সদর, বনপাড়া পৌরসভার মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার এবং অগ্নিনির্বাপণের জন্য রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পাশাপাশি ইজতেমা মাঠে ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

Advertisement

এ ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. শাহাদৎ হোসেন পাপ্পু জানান, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে। আল্লাহপাকের রহমতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা।

আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ ইজতেমা শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!