গত ২ সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এ অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত রাকিবুল ইসলাম কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এ তাপমাত্রা কিছুটা কমে দাঁড়ায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা আগামীতে আরো কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে চুয়াডাঙ্গার ওপর দিয়ে।
.png)