ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ১৪ ডিসেম্বর ২০২৩
নেত্রকোণায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

শীত বৃদ্ধি পাওয়ায় নেত্রকোণায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক। 

বুধবার রাতে নেত্রকোণা বড় স্টেশন এলাকায় হতদরিদ্রদের মাঝে জেলা প্রশাসক শাহেদ পারভেজ এ কম্বল বিতরণ করেন। এ সময় মোট ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি এলজি) মামুন খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নূর, জেলা ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!