[ শিক্ষা ]
রাবিতে ছাত্রলীগের কম্বল বিতরণ
রোববার রাবিতে কম্বল বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস ও আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
রোববার দুপুরে বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্টে এই কম্বল বিতরণ করেন নেতাকর্মীরা।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ সর্বদা অসহায় মানুষের পাশে থাকে। তাই এই শীতের কষ্ট ভাগাভাগি করতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এমনকি কোনো দরিদ্র শিক্ষার্থী চাইলে নিজ আইডি কার্ড দেখিয়ে কম্বল নিতে পারবে। এছাড়া ছাত্রলীগ ক্যাম্পাসের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় সর্বদা এগিয়ে আসতে বদ্ধপরিকর।
.png)
অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!