ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে কোভিড বুস্টার ডোজ যেদিন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৩
রাবিতে কোভিড বুস্টার ডোজ যেদিন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ বুস্টার টিকা নিতে পারবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে আনতে হবে।

Advertisement

প্রসঙ্গত, বুস্টার ডোজের জন্য এসএমএস বা তারিখ না থাকলেও টিকা নেওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!