শুক্রবার রাতে শহরের ভায়না মোড়, ঢাকা রোড, জামরুল তলা, পুরাতন বাজার, কেশব মোড় এবং নতুন বাজার এলাকায় শীতার্তদের মাঝে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ করেন।
জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এবং নাজিম উদ্দিন আল আজাদ গত দুইদিন জেলার বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম অ্যান্ড অপারেশন) জানান, সমাজের অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। একইসঙ্গে এই তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান মানুষের প্রতিও আহ্বান জানান তিনি।