[ দেশজুড়ে ]
পাথরঘাটায় জেলেদের মাঝে বয়া ও ৩০০ কম্বল বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউপিতে সমুদ্রে মাছ ধরা জেলেদের মাঝে জীবন রক্ষার বয়া বিতরণ করা হয়েছে। এ সময় ১১৪ জেলের মাঝে ও দরিদ্রের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়।
রোববার দুপুর ১২টার দিকে কালমেঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির, প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, ইউপি সদস্য আইউব আলী হাওলাদার প্রমুখ।
.png)
কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির বলেন, জেলেরা সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করে। নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়। অনেকেই বয়া না থাকার কারণে জীবনহানিও ঘটে। এ বিবেচনা করে জেলেদের মাঝে বয়া বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!