ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টার পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি কবর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৪ ডিসেম্বর ২০২৩
স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টার পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি কবর
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী নুরুল ইসলামের (৫৭) মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী জোসনা বেগম (৫০)। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয় এই দম্পতিকে।

মৃত নুরুল ইসলাম উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে নুরুল ইসলাম সুস্থ-স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা স্ত্রী জোসনা বেগম স্বামীর মৃত্যুর শোকে দুপুর ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু জানান, ৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয় তাদের।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!