ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৩
আটক- প্রতীকী ছবি

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি হোটেল থেকে ১৩ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। 

শনিবার ভোরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, কিছু হোটেল এবং কটেজে মাদক বেচাকেনাসহ অসামাজিক কার্যকলাপ হয়। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। শনিবার ভোরে এ টিম কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজের বিভিন্ন রুমে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত সাত নারী এবং ছয় পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!