[ দেশজুড়ে ]
অসামাজিক কাজের সময় ধরা খেলেন নারী, পালালেন বাড়ির মালিক
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের কালীগঞ্জে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে আইরিন আক্তার (৩০) নামে এক নারীকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই নারী আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার নাজমুল হুদার মেয়ে এবং মোখলেছার রহমানের স্ত্রী।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদ সংলগ্ন খোকনের বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক খোকন পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম আটক ওই নারীকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
.png)
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ওই নারীর কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দিনে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার ভূট্টু নামের এক ব্যক্তিকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. ইমতিয়াজ কবির দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!