ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ২১ জন পেলেন সেরা করদাতার পুরস্কার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১৮ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে ২১ জন পেলেন সেরা করদাতার পুরস্কার
ছবি: ডেইলি বাংলাদেশ

কর অঞ্চল গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতাদেরকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। ৪ টি ক্যাটাগরিতে মোট ২১ জন সেরা করদাতাকে দেওয়া হয় এ সম্মাননা।

সোমবাব সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ২০২২-২৩ করবর্ষে সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে সেরা করদাতা এ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলার ২১ জন করদাতাকে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা, সর্বোচ্চ কর প্রাদানকারী মহিলা করদাতা ও ৪০ বছরের নিচে তরুণ করদাতাদের মাঝে এ সসম্মানা ও সনদপত্র প্রদান করা হয়।

Advertisement

এতে গাজীপুর জেলায় সর্বোচ্চ করদাতা মো. নুরুল ইসলাম রতন, সিটি কর্পোরেশনের মো. মাহবুবর রহমান, টাঙ্গাইল জেলার পাপন কুমার ভানুসহ ২১ জন।

কর অঞ্চল গাজীপুরের কর কমিশনার তৌহিদুল মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান আবুল কাশেম। এ সময় কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও করদাতারা উপস্থিত ছিলেন।

গাজীপুরে ২০২১-২০২২ করবর্ষে রাজস্ব আহরণ ছিল ৯০৫ কোটি এবং ২০২২-২০২৩ করবর্ষে রাজস্ব আহরণের পরিমাণ ১১৪৭ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৭৪ শতাংশ বেশি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!