[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে ইয়াবাসহ যুবক আটক
ইয়াবাসহ আটককৃত যুবক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইয়াবাসহ আব্দুল্লা আল সাফী সাগর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে, সোমবার রাতে পানছড়ির লতিবান ইউনিয়নের নবীন চন্দ্র কার্বারীপাড়া থেকে ঐ যুবককে আটক করা হয়। আটককৃত সাগর ঐ মো. এলাকার খোরশেদ আলম নয়নের ছেলে।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক সাগরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!