ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৪ ডিসেম্বর ২০২৩
আদমদীঘিতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সান্তাহারে অভিযান চালিয়ে ১০ ইয়াবাসহ আজাদ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সান্তাহার ঢাকা পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজাদ হোসেন আদমদীঘির উথরাইল বাবনিগ্রামের আজিজার রহমানের ছেলে। তার নামে আদমদীঘি থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে। 

পুলিশ জানায়, বুধবার রাত ৭টায় সান্তাহার ঢাকা পট্টি এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ১০ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

Advertisement

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে থানায় আজাদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!