ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশ বাগানে লুকানো ছিল মদের চালান, মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৭ নভেম্বর ২০২৩
বাঁশ বাগানে লুকানো ছিল মদের চালান, মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদসহ আব্দুল বারিক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত বারিক শার্শা থানার অগ্রভুলট গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে, বেনাপোলের বড় আঁচড়া গ্রামে মদের একটি বড় চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী সেখানে অবস্থান করছেন। এ ধরনের খবরে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বারিককে গ্রেফতার করে। এ সময় পুলিশের কাছে তিনি স্বীকার করেন, পাশের বাঁশ বাগানে মদের একটি চালান লুকিয়ে রেখেছেন। পরে সেখান থেকে ২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

Advertisement

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বেনাপোল মদ
লিংক সফলভাবে কপি হয়েছে!