ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ মাসের সাজা এড়াতে তিন বছর পলাতক, অতঃপর গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১৯ ডিসেম্বর ২০২৩
৬ মাসের সাজা এড়াতে তিন বছর পলাতক, অতঃপর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাহিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ৬ মাসের সাজা এড়াতে তিন বছর পলাতক ছিলেন। অবশেষে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শাহিন হোসেন জীবননগর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ার মিজানুর রহমানের ছেলে। মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহরের লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে জীবননগর উপজেলা সদরের লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি শাহিনকে আমরা গ্রেফতার করেছি। তিনি ৬ মাসের সাজা এড়াতে তিন বছর পলাতক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!