ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার সময় সড়কে প্রাণ গেল স্বামীর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৩
স্ত্রীকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার সময় সড়কে প্রাণ গেল স্বামীর
ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত এফাজ উদ্দীন (৬৫) কাটলা ময়ামারি গ্রামের বয়েন উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলার পাঠনচড়া বাজার সংলগ্ন সুইচগেট আঞ্চলিক রাস্তায় এ ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বেলা ১১টার দিকে এফাজ উদ্দিনের (৬৫) মৃত্যু হয়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

নিহতের স্বজন বাবু জানান, মঙ্গলবার সকালে এফাজ উদ্দিন তার স্ত্রী সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগমকে ভাইগড় নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে নায়েব উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও দুইজনকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!