ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসী স্বামীকে গৃহবধূ ভিডিও-ছবি পাঠালেন প্রেমিক, অতঃপর...

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ২০ ডিসেম্বর ২০২৩
প্রবাসী স্বামীকে গৃহবধূ ভিডিও-ছবি পাঠালেন প্রেমিক, অতঃপর...
ফাইল ফটো

মাদারীপুরে প্রাক্তন প্রেমিক বিয়ের আগের ছবি স্বামীর কাছে পাঠানোয় আত্মহত্যা করেছেন হামিদা আক্তার নামে এক গৃহবধূ।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকায় ঘটনাটি ঘটে। মৃত হামিদা আক্তার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার হালিম ঢালীর মেয়ে।

জানা গেছে, ৯ বছর আগে শরীয়তপুরের তুলসির চর এলাকার আশরাফ খানের ছেলে শামীম খানের সঙ্গে প্রেম হয় হামিদার। পরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। একসময় প্রেম ভেঙে গেলে সিলেটের লিটন হোসেন নামে আরেক তরুণের সঙ্গে প্রেমের পর বিয়ে করে করেন হামিদা। সেই সংসারে তাদের আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

Advertisement

বর্তমানে তার স্বামী লিটন হোসেন সৌদি আরবে থাকেন। এই সুযোগে শামীম খান পুনরায় হামিদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। হামিদার বিয়ের আগের ছবি ভিডিও স্বামী সৌদি প্রবাসী লিটনের কাছে পাঠান তিনি। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি দেখা দেয়। নিরুপায় হয়ে হামিদা সোমবার মাদারীপুরের আদালতে মামলা করেন। কিন্তু মামলার পর শামীম খান আরো ক্ষিপ্ত হয়ে পুরোনো সম্পর্কের বিষয়ে বিরূপ মন্তব্য করায় হামিদা আক্তারের মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহতের ছোট বোন হালিমা আক্তার বলেন, আমার বোনের সঙ্গে বিয়ের আগে শামীমের ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয়ের বিষয় নিয়ে আমার দুলাভাই ও বোনকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল। তার কারণেই আমার বোনকে মরতে হয়েছে। আমরা এর বিচার চাই। 

মাদারীপুর সদর থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, আদালতে মামলা করার পর দিনই আত্মহত্যা করেন হামিদা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তদন্ত করছি। তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!