ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২১ ডিসেম্বর ২০২৩
সেন্টমার্টিনে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী।  

তিনি বলেন, সেন্টমার্টিনে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব স্থাপনা স্ব উদ্যোগে সরিয়ে ফেলার জন্য একাধিকবার বলা হলেও সরিয়ে না নেয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও সৈকতের পর্যটকদের চলাচলে সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান রয়েছে। মনিটরিং করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উচ্ছেদ করা এসব জায়গায় পুনরায় কেউ স্থাপনা তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!