[ দেশজুড়ে ]
শীতের পিঠা নিয়ে জামাই বাড়ি যাওয়া হলো না শ্বশুরের
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার কুমারখালীতে শীতের পিঠা নিয়ে জামাই বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার যদুবয়রা ইউপির উত্তর চাঁদপুর গ্রামের আইন উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।
.png)
যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজাদ খান জানান, নুরুল ইসলাম শীতের পিঠা নিয়ে মোটরসাইকেল চালিয়ে যদুবয়রা জামাই বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ইটের খোয়া ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ট্রাকটি উদ্ধার করা হলেও পালিয়ে গেছেন চালক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!