ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জালে এক টানেই উঠল ১৭ মণ ছুরি মাছ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২২ ডিসেম্বর ২০২৩
জালে এক টানেই উঠল ১৭ মণ ছুরি মাছ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগরে জেলের টানা জালে উঠে এলো ১৭ মণ ছুরি মাছ।  বৃহস্পতিবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের জেলে দিদার চৌধুরীর জালে এসব মাছ ধরা পড়ে। পরে ওই মাছ সাড়ে ৩ লাখ টাকায় ক্রয় করেন ব্যবসায়ীরা। 

জেলে দিদার চৌধুরী বলেন, সকালে টানা জাল নিয়ে সাগর উপকূলে মাছ ধরতে যান। জালে এক টানে ধরা পড়ে ১৭ মণ ছুরি মাছ। বিকেলে বাহারছড়ার হলবনিয়া সমুদ্র সৈকতে মাছগুলো পাঁচটি স্তূপ করে রাখা হয়। যা ৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মাছ ব্যবসায়ীরা জানান, কক্সবাজার ও টেকনাফের মাছ ব্যবসায়ীরা যৌথভাবে ১৭ মণ ছুরি মাছ ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনেন। এসব মাছ শুঁটকি হিসেবে প্রচুর চাহিদা রয়েছে। মাছগুলো শুঁটকি তৈরি করে বাজারজাত করা হবে। 

Advertisement

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের মাছ খুবই সুস্বাদু। ছুরি মাছ সাধারণত ১ কেজি পর্যন্ত ওজনের হয়। ছোট ছুরি মাছ রোদে শুকিয়ে শুঁটকি খেলে স্বাদ বেশি হয়। 

তিনি আরো বলেন, সাধারণত এক সঙ্গে এতো ছুরি মাছ জেলেদের জালে ধরা পড়ে না। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এমন মাছের ঝাঁক জেলের জালে ধরা পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!