[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় কৃষক নিহত
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ বন্দরে কাভার্ডভ্যানের চাপায় নূরউদ্দিন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের দাসেরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূরউদ্দিন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বন্দর থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, শনিবার সকালে বাজারে যাওয়ার জন্য দাসেরগাঁ বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নূরউদ্দিন। এ সময় মদনগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
তিনি আরো জানান, স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!