ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২২ ডিসেম্বর ২০২৩
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা রং মিস্ত্রি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ঐ তিনজন বিকেলে রঙের কাজ শেষে মোটরসাইকেলে হাতিয়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। আহত হন মোটরসাইকেলের চালক উপজেলার মগড়া ইউনিয়নের মোস্তফা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement

টাঙ্গাইল স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের এসআই আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!