ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১৮ ডিসেম্বর ২০২৩
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
রেললাইন- ফাইল ফটো

নরসিংদীর রায়পুরা উপজেলায় এগারো সিন্ধুর ট্রেনের ধাক্কায় রোয়েল ভূঁইয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোয়েল উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেছ ভূঁইয়ার ছেলে।

জানা যায়, রোয়েল ভূঁইয়া সকাল ৯টার দিকে মেথিকান্দা স্টেশনের পশ্চিশ পাশে আউটারের রেললাইনে হাঁটছিলেন। এ সময় এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিউর রহমান।  তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!