ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ২৩ ডিসেম্বর ২০২৩
নেত্রকোণায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

নেত্রকোণা শহরের পারলাস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় ট্রাকচাপায় মো. আব্দুল্লাহ এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল্লাহ কলমাকান্দা উপজেলার সারাকোনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে। তিনি একটি কুরিয়ার সার্ভিসের নেত্রকোণা কার্যালয়ে কর্মরত ছিলেন।

জানা যায়, আব্দুল্লাহ সন্ধ্যায় সাইকেলে ঐ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলটি চাপা দেয়। এতে আহত হন আব্দুল্লাহ। আশপাশের লোকজন আব্দুল্লাহকে উদ্ধার করে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নেত্রকোণা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!