ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২৩ ডিসেম্বর ২০২৩
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

বগুড়ায় ট্রাকচাপায় মোকাদ্দেছ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ইমরান হোসেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেটের অদূরে আদর্শ কলেজ গেটে দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেছ আলী দিনাজপুরের হাকিমপুর থানার ছোট ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।

Advertisement

তিনমাথা রেলগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মশিউর রহমান জানান, মোটরসাইকেলে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পার্শ্বে যাচ্ছিলেন তারা। এ সময় একটি অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যান তারা। ওই সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ আলী মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক ইমরান হোসেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, আহত ইমরান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!