[ দেশজুড়ে ]
বাগেরহাটে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় বাবুল চন্দ্র মৃধা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার সকালে সদর উপজেলার দড়াটানা সেতু এলাকায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল চন্দ্র মৃধা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের সামান্ত চন্দ্র মৃধার ছেলে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান জানান, খুলনা থেকে চিকিৎসা নিয়ে ভাড়ার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল চন্দ্র মৃধা। দড়াটানা সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল চন্দ্র মৃধা নিহত হন। এ সময় ঐ মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!