[ দেশজুড়ে ]
যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরে ট্রেনের ধাক্কায় মালবোঝাই একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে যশোরের চূড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক পারভেজ ও হেলপার নাজমুল।
স্থানীয়রা জানান, ভোরে ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। একই সময় মালবোঝাই ট্রাকটিও চৌগাছার দিকে যাচ্ছিল। ওই সময় রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোর রেলের স্টেশন মাস্টার আইনাল হাসান বলেন, ভোর ৫টার দিকে চিলাহাটি থেকে খুলনামুখী রকেট মেল ট্রেনটি ছিল। দুর্ঘটনার খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না।
.png)
স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। তবে বিষয়টি দেখবে জিআরপি পুলিশ।
যশোর রেল পুলিশের এসআই শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!