রোববার ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল হক জামালপুর সদর থানার কনস্টেবল ছিলেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশভ্যান রেললাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় পুলিশভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পুলিশ কনস্টেবল আহসানুল।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মাহাবুর রহমান।