নিহত রোহিত উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বর্শিকোড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, রোহিত মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে এসে আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের গাদোঘাট রেললাইন দিয়ে হাঁটছিলেন রোহিত। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
.png)
সান্তাহার রেলওয়ে থানার এসআই নরেশ চন্দ্র জানান, তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।