মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে উপজেলার অনন্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামদেবপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানান, বিকেলে নানার বাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলছিল শিশু নুসরাত। খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেয়ার সময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।
.png)
বেগমগঞ্জ থানার এসআই কাজী মো.হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো খবর আমরা পাইনি। তাছাড়া মৃত ওই শিশুর পরিবার বিষয়টি পুলিশকে জানায়নি।