ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হলে ফেরার সময় সাপের কামড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ৩০ অক্টোবর ২০২৩
হলে ফেরার সময় সাপের কামড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলে ফেরার সময় সাপের কামড়ে এক ছাত্রী আহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সাপের কামড়ে আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ও প্রথম ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছেন। সন্ধ্যার পর সাপে কামড়ালে অন্য সহপাঠীরা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, চিকিৎসকরা জানিয়েছেন বিষধর কোনো সাপ ওই ছাত্রীকে কামড়ায়নি। এটা পানির সাপ (ঢোঁড়া)। ২০ শতাংশ বিষাক্ত ছিল, তাই স্যালাইন চলছে। ওই ছাত্রীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাপ সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!