ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈদ্যুতিক সুইচ দিতেই সাপের কামড়ে নিথর কলেজছাত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১ নভেম্বর ২০২৩
বৈদ্যুতিক সুইচ দিতেই সাপের কামড়ে নিথর কলেজছাত্রী
ফাইল ছবি

সাপের কামড়ে মুশফিকা খাতুন (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার সুজনশাহ বাজারের ঢ্যামশাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুশফিকা খাতুন ঢ্যামশাখোলা গ্রামের লতিথ সরদারের মেয়ে। তিনি উপজেলার সদরের শহীদ মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের মামা সেলিম মোড়ল বলেন, মঙ্গলবার রাতে পড়াশোনা শেষ করে ঘুমাতে যান মুশফিকা। রাতে বাথরুমে যাওয়ার জন্য বৈদ্যুতিক সুইচ চালু করার সময় তার হাতে সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতায় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তালা থানার ওসি মো. মোমিনুল ইসলাম জানান, সাপের কামড়ে মুশফিকা নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!