সোমবার ভোরে কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের উত্তর চেচরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া বেগম উত্তর চেচরী গ্রামের মো. কালাম জোমাদ্দারের স্ত্রী।
জানা যায়, রাজিয়া বেগম ভোরে ফজরের নামাজ পড়ার পর পা দিয়ে খাটের নিচে থাকা জুতা আনতে যান। এ সময় সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন রাজিয়া বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।