[ দেশজুড়ে ]
সাপের ছোবলে চিরঘুমে শিশু সিয়াম
ফাইল ফটো
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাপের কামড়ে সিয়াম বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সিয়াম বাবু একই গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান, শিশু সিয়াম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তার পরিবারের লোকজন সিয়ামকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ঐ শিশুর মৃত্যু হয়।
.png)
নবাবগঞ্জ থানার এসএই আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!