ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলে নিথর শিশু সোহান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১৪ অক্টোবর ২০২৩
সাপের ছোবলে নিথর শিশু সোহান
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সাপের ছোবলে সোহান নামে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন। এর আগে, একইদিন দুপুরে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সোনারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু সোহান কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সোনারুয়া গ্রামের ফকির বাড়ির ছাইদুলের ছেলে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন ঐ শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে সোহান নিজের বসতঘরের ভেতর একটি গর্তের মুখে মাটি দেওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে সোহানের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!