[ দেশজুড়ে ]
ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালকের
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক আব্দুল খালেদ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালক আব্দুল খালেদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. তাজু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!