[ দেশজুড়ে ]
বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিথর হলেন ভ্যানচালক
ছবি: সংগৃহীত
নাটোরের সদর উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে আয়নাল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার ডাকমারা গোরস্থান এলাকার নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার গণ্ডোগিলা গ্রামের নজির শেখার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে ভ্যানে মালামাল নিয়ে নাটোরের দিকে আসছিলেন আয়নাল। পথে বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)
দুর্ঘটনার ভ্যানচালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!