ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটায় নিথর যুবক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১২ নভেম্বর ২০২৩
রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটায় নিথর যুবক
ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড়ে ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ চন্দ্র বর্মন (৩৫) রাধানগড় ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানায়, জন্মগতভাবেই পলাশ শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী। যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াতেন পলাশ। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে কিসমত রেলস্টেশন থেকে ১ কিলোমিটার দক্ষিণে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। অন্যমনস্ক হয়ে হাঁটার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান পলাশ। পরে বিকেল ৩টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Advertisement

রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পায়ে কাটার চিহ্ন পাওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই, তাই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!