[ দেশজুড়ে ]
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
দুর্ঘটনাস্থল
লালমনিরহাটের রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে শামসুজ্জোহা মিলন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন লালমনিরহাট শহরের হাটখোলা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য স্টেশন এলাকায় রেললাইনের পাশে নিয়ে যান মিলন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট-পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন মিলন।
.png)
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!