মৃত পাখি একই ইউনিয়নের কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির ছেলে বাবুর মেয়ে।
সোমবার দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে মুখে নেয় শিশুটি। গিলতে গিয়ে সেটি গলায় আটকে যায়। পরিবারের লোকজন নানাভাবে চেষ্টা করেও বের করতে ব্যর্থ হয়। এরপর তার দাদি স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।
.png)
তবে সেই চিকিৎসকের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয় বলে শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে।
কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার জানান, ঘটনাটি দুঃখজনক। বিকেলে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।