ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ১৯ ডিসেম্বর ২০২৩
কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার এবং লুফা মনি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ঐ গ্রামের ফারুক হোসেন এবং রাশেদুল ইসলামের মেয়ে। সম্পর্কে চাচাতো বোন বলে জানা গেছে। 

জানা যায়, ফারজানা আক্তার এবং লুফা মনি সোমবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলছিল। এ সময় তারা সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে এক শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন। 

রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!