ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ১৯ ডিসেম্বর ২০২৩
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু
ঘটনাস্থল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরজুবানু নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মালিতা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরজুবানু ঐ এলাকার আবু কাশেম আলীর স্ত্রী। 

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে আরজুবানু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। পরে ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান বাড়ির লোকজন।

দামুড়হুদা ম‌ডেল থানার ওসি আলমগীর কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রেছেন। তিনি জানান, এ বিষ‌য়ে থানায় এক‌টি অপমৃত্যুর মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!