[ দেশজুড়ে ]
নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাদিহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে কালকিনি পৌর এলাকার চর বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাদিহা একই উপজেলার শিকারমঙ্গল গ্রামের এনায়েত মুন্সির মেয়ে।
জানা যায়, শিশু মাদিহা দুই দিন আগে তার মায়ের সঙ্গে নানাবাড়ি পৌর এলাকার চর বিভাগদী গ্রামে বেড়াতে যায়। রোববার দুপুরে মাদিহা সবার অগোচরে নানাবাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে যায়। পরে পুকুরের পানি থেকে মাদিহাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।
.png)
কালকিনি থানার ওসি নাজমুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর দাফন সম্পন্ন হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!