[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে পুকুরে ডুবে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিবানী সরকার নামে প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিবানী রানী সরকার দাসকান্দি বয়ড়া গ্রামের নিবারন চন্দ্র সরকারের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, দুপুরে ঘাস ধোয়ার জন্য পুকুরে যান শিবানী সরকার। এ সময় পানিতে ডুবে যান তিনি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তারা গিয়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। অবিবাহিত হওয়ায় বড় ভাই নিপেন সরকারের সংসারেই থাকতেন শিবানী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!