ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে পুকুরে ডুবে ছোট্ট আয়ানের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২ ডিসেম্বর ২০২৩
রাণীনগরে পুকুরে ডুবে ছোট্ট আয়ানের মৃত্যু
ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশু মো. আয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান বড়িয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

নিহতের স্বজনরা জানান, এদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশু আয়ান বাড়ির খলিয়ানে খেলাধুলা করছিল। এ সময় সবার অজান্তে খলিয়ানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শিশু আয়ানকে পুকুরের পানিতে দেখতে পান পরিবারের লোকজন। এ সময় তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু আয়ানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!