মৃত শিশুরা হলো- ৪ বছর বয়সী সিনথিয়া ও স্নেহা। তারা নুরুল আলম পার্টির বাড়ির এরশাদের মেয়ে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে স্থানীয় ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরী।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে দুই যমজ বোন পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ি চারপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই যমজ শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)